নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ হওয়া তানভীর আহমেদ রাব্বির পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল। এ সময় তিনি রাব্বির স্বজনদের সান্ত্বনা দিয়ে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানান, এ ঘটনায় যেন কেউ প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।
খবিরুল ইসলাম বাবুল বলেন, আহত রাব্বি ও তার পরিবার এই কঠিন সময়ে একা নয়। তিনি তাদের পাশে থাকবেন এবং যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক না কেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় তিনি রাব্বির পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের সাহস জোগান এবং বিচার না পাওয়া পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, তানভীর আহমেদ রাব্বি বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।