1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল 
শিরোনাম
নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল  নড়াইলে ই/য়া*বা/সহ এক নারী আ/ট/ক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন ইলিয়াস আহমদ রাজন, উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা  সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুলারামপুর বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পানিতে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃ/ত্যু

নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৮ হাজার ইয়াবাসহ ইয়াকুব সরদার(৪০) এবং সুজন মোল্যা(৩৩) নামে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ইয়াকুব সরদার নড়াইল সদর উপজেলার দিঘলিয়া ভদ্রবিলা এলাকার গনি সরদারের ছেলে এবং সুজন মোল্যা কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে। তারা পেশায় বাস শ্রমিক।

সংবাদ সম্মেলনে গোলক মজুমদার জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুরের সদর উপজেলার ঢাকা-বেনাপোল মহাসড়কের মালিবাগ বাসস্টান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের বাম পার্শ্বের প্রথম সিটে থাকা ইয়াকুব সরদারকে হেফাজতে নেয় ডিএনসি সদস্যরা। পরে আসামি ইয়াকুবের হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে কাগজের ছোট কার্টুনে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এন্ড্রোয়েড মোবাইলসহ তাকে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা। এছাড়া ইয়াকুবের এক সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়।

গোলক মজুমদার আরও জানান, আটককৃত আসামিরা পেশায় বাস শ্রমিক। তারা দুজন দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৪ লাখ টাকা। আসামি মো. ইয়াকুব সরদারের নামে পূর্বে নড়াইল সদর থানায় একটি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews