1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল  নড়াইলে ই/য়া*বা/সহ এক নারী আ/ট/ক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন ইলিয়াস আহমদ রাজন, উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা 
শিরোনাম
সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল  নড়াইলে ই/য়া*বা/সহ এক নারী আ/ট/ক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন ইলিয়াস আহমদ রাজন, উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা  সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুলারামপুর বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পানিতে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃ/ত্যু বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের  লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

জহুরুল হক মিলু, লোহাগড় (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধোপাদাহ গ্রাম থেকে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার মূল্য দুই লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া চারটি ধারালো রামদা উদ্ধারসহ তারকাটার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ দায়ের করে।

এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকবলসহ অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। ওইদিন বিকেলে এ অভিযান শেষ হয়। অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরনের তার চুরির আলামত পাওয়া যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি এবং ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের (তার) মূল্যবান তামার ৯০ কেজি তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তামার তারের কালো কাভারের পোড়া-আপোড়া অংশ, তার কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।

এদিকে, অভিযান চলাকালে চোরাইকৃত অন্যান্য তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় রিহাদের হেফাজতে থাকা বড় আকারের চারটি ধারালো রামদা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews