1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ 
শিরোনাম
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু

বিশ্বনাথে সংবাদ সম্মেলন করে জমিয়তে উলামায়ে ইমলামের প্রার্থী ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৩৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দলের পক্ষে সংবাদ সম্মেলন করে সিলেট ২ ( ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্থ বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম দলের অফিসে দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীর এর সভাপতিত্বে সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম এর পরিচালনায়  লিখিত সংবাদ পাঠ করেন উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে প্রবাসী অধ্যুষিত সিলেট ২ আসনের প্রার্থী হিসেবে স্থানীয় জমিয়তের মনোনীত প্রার্থী লন্ডন মহানগর জমিয়তের সভাপতি, জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ,ইউকে জমিয়তের সহ সভাপতি আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ এর নাম ঘোষণা করা হয়েছে।

এসময় লিখিত বক্তব্যে জমিয়ত সৃষ্ঠিলগ্নের বিভিন্ন কারযক্রম তুলে ধরে তারা বলেন;  আমাদের পূর্বসূরী আকাবিরদের হাত ধরে ১৯১৯ সালে বৃটিশ বিরোধী আন্দোলনের প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই সংগঠন। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার সূর্যোদয়ে সংগঠন হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের অবদান ছিলো সবার শীর্ষে।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত সদা জাগ্রত ও তৎপর। ইসলাম বিরোধী সকল অপতৎপরতা মোকাবেলায় শক্তির সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাওয়া সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম।

বিগত আওয়ামী শাসনামলে দেশের সার্বভৌমত্ত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনে জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতা-কর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন। জুলাই ও আগষ্টে হওয়া গণঅভ্যুত্থানে জমিয়ত অনন্য অবদান রেখেছে।

জমিয়ত একটি নির্বাচনমুখি রাজনৈতিক দল। বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৩ নং নিবন্ধিত দল জমিয়তের প্রতিক “খেজুর গাছ”। জমিয়তের নেতা-কর্মীরা ইউ/পি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত সকল স্থরে জনপ্রতিনিধি হয়েছেন। নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেছেন তারা।

এসময় আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ এর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার দিক উল্লেখ করে এই জনপদে তার বিশেষ অবদান ও জনপ্রিয়তা রয়েছে দাবী করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রকাশনা সম্পাদক ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ,উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নূরুল ইসলাম, পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুস সোবহান, উপজেলা জমিয়ত নেতা মুফতি শাহনূর আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা শাহ মুসলেহ উদ্দীন, কবির আহমদ, আব্দুস সালাম, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাকির চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান সহ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews