1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ Time View

রাকিব হোসাইন, স্টাফ রিপোর্টারঃ

দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) অবগত না করে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সীমান্তের প্রধান পিলার ডিএমপি-৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটার এলাকায় উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়।
স্থানীয় জনসাধারণের মাধ্যমে জানা যায় বিএসএফ ৩০ থেকে ৩৫ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেলের খুঁটি ব্যবহার করে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার দেড়শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়।
স্থানীয় যুবক সাওম এর নেতৃত্বে সাধারণ মানুষ বিক্ষোভ করলে প্রতিরোধের মুখে কাজ স্থগিত করে বিএসএফ, এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও দু’দিকের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews