আব্দুল কাইয়ুম:
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব সুনু মিয়া আজ বৃটেনের স্থানীয় সময় ভোর ৫ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন।
জীবদ্দশায় তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রবীণ ট্রাস্টি, যুক্তরাজ্য ব্রাডফুড শহরে বসবাসরত ছিলেন। এছাড়া তিনি বিশ্বনাথ পৌর শহর ৩নং ওয়ার্ডের সুরিরখাল গ্ৰামের বাসিন্দা ছিলেন। বিশ্বনাথ পুরানবাজারের আল মদিনা হোটেল এবং আল মদিনা হাউজিং স্টেটের স্বত্ত্বাধিকারী প্রবীণ মুরুব্বী আলহাজ্ব সুনু মিয়ার জানাজা আগামী মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় ১.৩০ মিনিটে শিপলি ইসলামিক এন্ড এডুকেশন সেন্টারে (জামে মসজিদ) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রবাসী কমিউনিটির এই নেতার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।তিনির মৃত্যুতে শোক জানিয়েছেন বৃটেন সফররত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল। শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের মাগফেরাত কামনা করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।