1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
শিরোনাম
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন

সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কানাইঘাটের উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ব্যাংকটির কানাইঘাট শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ছাড়া দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশগেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।

এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের তৎপরতায় সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংক কার্যালয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরে থাকা সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে সিলেট মহানগরীর উপশহরস্থ গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও মোগলাবাজার শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews