জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় লোহাগড়া জয়পুর জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের কাযার্লয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।
সকাল ১১ টায় লোহাগড়া জয়পুর জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর এসে শেষ হয়। সেখানে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফয়জুল হক রোমের সভাপতিত্বে ও উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা (এমপি)।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপ্লব, জেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ আইয়ু্ব আলী, জেলা আ.লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, পৌর আ,লীগের সভাপিত কাজী বনি আমিন,
সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে সহসভাপতি মো. রুমান মৃধাসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।