1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

শিলিগুড়িতে মাকে খুনের পর পুলিশকে ফোন দিলেন ছেলে: গ্রেফতার অভিযুক্ত ছেলে

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

ডেস্কঃ

মাকে খুন করে পুলিশকে ফোন করলো ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ঘটনার জানাজানি হতেই ব‍্যাপক শোরগোল পড়ে যায় শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের সাহানিপট্টিতে। জানা যায়, নিজের মাকে গলা কেটে খুন করে ছেলে। এরপর নিজেই পুলিশকে ফোন করে। বহু বছর ধরেই ১ নম্বর ওয়ার্ডের সাহানিপট্টিতে থাকতেন মৃত কৌশল‍্যা মল্লিক ও তাঁর ছেলে অজয় মল্লিক। অজয় একটি ব‍্যাংকের চুক্তি ভিত্তিক কর্মী। পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় কাজ থেকে অজয় ফেরার পর মা ও ছেলের মধ‍্যে কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। এরপরই মাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে অজয়। কিছুক্ষণ পরে সে নিজেই প্রধাননগর থানায় ফোন করে খুনের ব‍্যাপারে জানায়। পুলিশ এসে অজয়কে গ্রেফতার করে। ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরন করেন। প্রতিবেশীরা জানান, মহিলার ২ ছেলে ও ১ মেয়ের সঙ্গে থাকতেন। মহিলা প্রায়শই মদ‍্যপ অবস্থায় থাকতেন। এদিন সন্ধ্যায় কোনো বিষয়ে বিবাদ হয়। কিন্তু খুনের ব‍্যাপারে কেউ জানতেন না। পুলিশ আসার পর জানাজানি হয়। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews