জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে বক্তব্য দেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান, সৈয়দ খায়রুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু প্রমুখ।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, প্রভাষক মারুফ সামদানি, এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।