বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ০১ নং লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছয়টি গ্রামের প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা করে ঈদ উপহার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেছে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’।
রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী ও ৯নং ওয়ার্ডের ট্রাস্টি আল আমান সুমন, ছাদিকুজ্জামান, ফয়জুল হক, আপ্তাব মিয়া ও জাকারিয়া আহমদ ও আরো অনেকের আর্থিক সহযোগিতায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
পরে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীগাঁও মাঝপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মানিকুজ্জামান। হাজারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামিল আহমদ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন মুরব্বি সংগঠক কামাল খান, ব্যবসায়ী দুদু মিয়া ও আহাদ মিয়া।
উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের চ্যারিটির সম্পাদক শাহ জুবায়েল আহমদ, সদস্য পীর শাহ চয়ন মিয়া, দুদু মিয়া।