1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১ লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ লামাকাজীর রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

রামপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান শাহেদ রাজা চৌধুরী 

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জনসেবার মাধ্যমে নিজ ইউনিয়নবাসীর ভাগ্য বদলাতে চান যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক মোঃ শাহেদ রাজা চৌধুরী। আধুনিক ও মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে প্রবাসের আরাম আয়েশি জীবন ছেড়ে মাতৃভূমির প্রেমে সাধারণ মানুষের ভালবাসা নিয়ে বাঁচতে চান তিনি। নিজেকে জনগণের সেবায় বিলিয়ে দিতে জনপ্রতিনিধি হওয়ার আশা ব্যক্ত করেছেন। 

যুক্তরাজ্য প্রবাসী শাহেদ রাজা চৌধুরী বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের সাবেক মেম্বার মোঃ দিলনুর চৌধুরী পুত্র। ক্রিকেটপ্রেমি এবং ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দাতা তরুণ প্রজন্মের পরিচিত শাহেদ রাজা চৌধুরী এলাকাবাসী কাছে একজন দানশীল ব্যক্তি হিসেবে ও সু-পরিচিত। দরিদ্র, গরীব দুঃস্থদের সাহায্য সহায়তার মাধ্যমে তিনি তৃপ্তি অনুভব করেন। ভালবাসেন সকল শ্রেণির মানুষকে। মানুষের ভালবাসার মধ্যে আরো বিস্তৃত জনসেবা করে ইউনিয়ন বাসীর পাশে দাঁড়ানো অঙ্গীকার নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা ব্যক্ত করেছেন। এই ঘোষণার সাথে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন ও ভালবাসা পাওয়ার দাবী করেন তিনি। 

বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ততার কথা উল্লেখ করে প্রবাস থেকে পাঠানো তাঁর এক বার্তায় তিনি ইউনিয়নবাসীকে সালাম/আদাব ও শুভেচ্ছা জানিয়ে বলেন, শীঘ্রই ইউনিয়ন বাসীর সাথে নির্বাচনী মাঠে সবার সাথে দেখা হবে।

ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে পাঠানো ক্ষুদে বার্তায় তিনি উল্লেখ করেন, প্রিয় রামপাশা ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আমি মো: শাহেদ রাজা চৌধুরী: পিতা সাবেক মেম্বার (বৃহত্তর ওয়ার্ডের) মরহুম মোঃ দিলনুর চৌধুরী, গ্রাম ও ডাক: রামপাশা, উপজেলা বিশ্বনাথ, সিলেট। আমি যুক্তরাজ্যে অবস্থান করলেও মনটা পড়ে থাকে আমার জন্মভূমি রামপাশায়। প্রতিবছরই আমি কম বেশি সময় নিয়ে দেশে আসি এবং বিভিন্নভাবে গরীব দুঃখী অসহায় মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার চেষ্টা করি। বিশেষ করে আমি খেলাধুলায় তরুণ ও যুব সমাজকে সর্বদা উৎসাহ যোগাই ও সহযোগিতা প্রদান করি। আগামীতেও আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই। গরীব দুঃস্থ মানুষের ভাগ্য বদলাতে চাই। আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে আমি অঙ্গীকারবদ্ধ। আমার গ্রামের বাড়িতে আমার পরিবারের কেউ না থাকার পরও মানুষের প্রতি ভালবাসা ও আমার নিজের দায় থেকেই আমি দেশে আসি ও আমার সামর্থ্য অনুযায়ী অনেকের পাশে থাকার চেষ্টা করি। আমার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও অনেক শ্রদ্ধেয় মুরুব্বী আমাকে আগামী ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দেশ থেকে উৎসাহ দিচ্ছেন। আমি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এই বিষয়টি সবার জানা। ইউনিয়ন পরিষদের নির্বাচনে পদপ্রার্থী হওয়ার বিষয়টি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা হয়েছে, এবং তাদেরও সবুজ সংকেত আছে আমার প্রতি। তাই সার্বিক বিবেচনায় আমি কম সময়ের মধ্যেই দেশে চলে আসার চেষ্টা করছি। ইনশাল্লাহ নির্বাচনী মাঠে সবার সাথে দেখা হবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews