বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে বিশ্বনাথ উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপ দিতেই তিনি নির্বাচনে প্রার্থী হতে চান।
রাব্বানী ফাউন্ডেশন ইউ.এস.এ.ইনক’র প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলে নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে করোনা-বন্যা’সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে কখনই পিছু হটেন নি আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী।
নিজে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে থাকা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে প্রায় নিয়মিতই যোগাযোগ অব্যাহত রেখে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে দিতে গোলাম রাব্বানী নিজের প্রতিষ্ঠিত ‘রাব্বানী ফাউন্ডেশন’র মাধ্যমে শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষার্থী সহায়তা, কৃষিখ্যাতের উন্নয়নের জন্য কৃষকদের সহায়তা, মানুষের সুস্থতার জন্য শিক্ষার্থী সহায়তা পাশাপাশি এলাকার বিবাহ সহায়তা প্রদান’সহ নিরবেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের মরহুম হাজী গোলাম মোস্তফা ও মরহুম নুরব্বী বেগমের পূত্র হচ্ছেন এলাকার সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী গোলাম রাব্বানী।