1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪০৮ Time View

মোঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ, ফ্রান্সের সকল পন্য বয়কট ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে নগরীর পাওয়ার হাউজ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সংগঠনের খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান। সমাবেশে প্রধান অতিথি আব্দুল আউয়াল বলেন, মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে।

তিনি বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। তিনি আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে।

বক্তারা বলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রীও এর আগে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে। এসব উগ্র কর্মকান্ড প্রমাণ করে ফ্রান্স সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। অবিলম্বে সরকারিভাবে ফ্রান্সের এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ মুসলমানদেরকে ফ্রান্সের সকল পন্য বয়কটের আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, মুফতি মাহবুবুর রহমান, রেজাউল করিম, শেখ জামিল আহমেদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ
নগর সভাপতি মুফতি গোলামুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম মাওলানা আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি ইমরান হোসাইন, মাওলানা , মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা মুজিবুর রহমান মাওঃ রবিউল ইসলাম তুশার, ডাঃ নাসির উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, এসকে নাজমুল হাসান, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি আশরাফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধা জি এম কিবরিয়া, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম, হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মোঃ আবদুল্লাহ আল নোমান, মোঃ আনিসুর রহমান মাওলানা আবু সাঈদ মোঃ ,ইমরান হুসাইন মিয়া, আলহাজ্ব আমজাদ হোসেন, হাফেজ আবুল কালাম আজাদ, মোঃ কামাল হসেন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল লতিফ, মোঃ আব্দুল জলিল,আলহাজ্ব আবু তাহের,মোঃ নওশের আলী,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম , মোঃ আব্দুর রহিম, জাতীয় শিক্ষক ফোরামনেতা মাওলানা রবিউল ইসলাম রাফে, মাওলানা আব্দুস সাত্তার, মাওঃ সাইখুল ইসলাম বিন হাসান মোঃ মাহবুবুল আলম, যুব নেতা মুফতি আমিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, গাজী মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন,ছাত্র নেতাএইস এম খালেদ সাইফুল্লাহ, নাজমুল ইসলাম, মোঃ ইনামুল হাসান সাঈদ, প্রমুখ নেতৃবৃদ।

সমাবেশ শেষেএকটি বিশাল মিছিল বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews