1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৩৫ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তের জুম্মারপাড় এলাকায় প্রায় ৩০০ মিটার সড়ক পাকাকরণের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত রবিবার সড়কের নির্মাণকাজ বন্ধ রাখার ব্যাপারে বিজিবির কাছে চিঠি দেয় বিএসএফ।
এর আগে গত ১৯ জুন উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জুম্মারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ীর আছিয়ার বাজার থেকে নাগেশ্বরীর কলেজমোড় পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা ওটিবিএল নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান সম্প্রসারণ ও পাকাকরণের কাজ শুরু করে। কিন্তু ফুলবাড়ী উপজেলা সদরের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জুম্মারপাড় আন্তর্জাতিক পিলার নং-৯৩৭/৮ এস এর কাছ থেকে ৯৩৮ নং পিলার পর্যন্ত সড়কের কিছু অংশ জিরো লাইনের ওপর হওয়ায় নির্মাণকাজে ভারতের ৩৮ বিএসএফ কুর্শারহাট ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের উপ-সহকারী প্রকৌশলী জানান, বিএসএফের বাধার কারণে ৪-৫ দিন ধরে সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। তবে ওই অংশ বাদ দিয়ে সড়কের বাকি অংশের কাজ চলছে।
লালমনিরহাটর বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, সড়কটির কিছু অংশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে থাকায় বিএসএফ লিখিতভাবে নির্মাণে বাধা দিয়েছে। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews