1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে ভারতীয় বি,এস,এফ এর গুলিতে এক বাংলাদেশি আহত

  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪২৬ Time View

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম (জগতবেড়) ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে বাংলাদেশি জসিউল মিয়া (৩৫) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, শনিবার ভোর তিনটার দিকে ওই ইউনিয়নের টংটিংডাঙ্গা গ্রামের তসিবুল মিয়ার ছেলে জসিউল মিয়াসহ ৪/৫ জনের একটি দল সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলার ও ৯ নম্বর সাবপিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপার করতে যায়। এ সময় ভারতীয় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের শ্রীমুখ ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়লে জসিউল আহত হয়। তার সঙ্গীরা উদ্ধার করে গোপনে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইদিনই রংপুরের একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, জসিউল ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাফিজুল ইসলাম মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বীকার করেন।
বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সাথে কথা বলার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে বিষয়টি গতকাল (২০ই জুন) প্রকাশ হলে দু’দেশের সীমান্তে চরম উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকে তা প্রকাশ করেছেন। ভারতীয় সীমান্তে বিএসএফ টহল বৃদ্ধি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews