1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ১সপ্তাহ পরে ২আসামী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৭৯ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার কাউখালী উপজেলার সীমান্তবর্তী নৈকাঠিতে ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় ঘটনার ১সপ্তাহ পরে ২আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে বরিশাল র‌্যাব এর একটি দল অভিযান চালিয়ে তাদের ঝালকাঠির কির্ত্তীপাশা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রশিদ মৌলভীর ছেলে বাবুল সিকদার (৫৫), নারিকেল বাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে রাতে রাজাপুর থানায় সোপর্দ করে। রাজাপুর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে সোপর্দ করে। আদালত গ্রেফতারকৃতদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

উল্লেখ্য, শুক্রবার (২১মে) ভোররাতের দিকে সংঘবদ্ধ চক্র এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাখাওয়াত হোসেনসহ রাজাপুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভিকটিম (২৪) জানান, ৩ বছর আগে একই গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বাবার দেওয়া জমিতে দালান (অসম্পূর্ণ) তৈরি করে স্বামীকে নিয়ে বসবাস করছেন। দেড় বছর আগে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। শিশুর সাড়ে ৩ মাস বয়সে স্বামী সৌদিতে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে কাউখালী উপজেলার বিড়ালজুড়ি এলাকার মো. হানিফের ছেলে আলিম (২৬) মোবাইলে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে আজেবাজে কথা শুরু করলে ফোন কেটে দিয়ে নম্বরটি ব্ল্যাক লিস্ট করে রাখা হয়। রাত আড়াইটা থেকে ৩টার দিকে বাথরুমে ভেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে প্রথমে আলিম প্রবেশ করে পেছনের দরজা খুলে দিলে আরও ৫-৬ জন ঘরে ঢোকে। আলিম যৌন নির্যাতন চালালে স্থানীয় মৃত সেকান্দার আলীর ছেলে খোকন সিকদার (৪৫) ও মৃত ইসরাইল হাওলাদারের ছেলে শাহ বারেক (৫০) তাকে সাহায্য করে। রশিদ মৌলভীর ছেলে বাবুল সিকদার (৫৫), নারিকেল বাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন (৩২) এবং নৈকাঠির আলতাফ হোসেনের ছেলে মিলন (৩৩) পাহাড়া দেয়। এ সময় খোকন ও শাহ বারেক কানের দুল ও গলার চেনসহ সাড়ে ১৩ আনা ওজনের স্বর্ণালঙ্কার এবং ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের বাবা আ. করিম সিকদার জানান, মেয়েকে জায়গা দিয়ে ঘর তৈরিতে সহায়তা করায় সেখানেই শিশু সন্তান নিয়ে থাকতো। রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুরাতন বাড়ি থেকে ফেরার পথে খোকন, লিটু ও মাওদুদ হোসেন মনুকে যেতে দেখেছি। তবে তারাই যে দুর্ঘটনা ঘটিয়ে তখন তা বুঝতে পারিনি। স্থানীয় রাজা সিকদার জানান, রাতে ডাক চিৎকার শুনে বের হলে আলিম, খোকন, শাহ বারেক, বাবুল, লিটু ও মিলনকে দৌড়ে পালাতে দেখি। ভোররাতে হাল্কা আলোতে দেখে সবাইকেই চিনতে পেরেছি। রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঝালকাঠি সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাথমিক সত্যতা পাওয়ায় ভিকটিমের সনাক্তকারীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। আসামীরা এতোদিন পলাতক ছিলো। ঝালকাঠিতে ঘোরাফেরা করার সময় তাদের র‌্যাব গ্রেফতার করে থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews