1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

কোম্পানীগঞ্জে নুরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে নুরুল আলম হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে পাড়ুয়াস্থ সাকেরা পয়েন্টে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান বতুল্লাহ,রফিকুল মিয়া, মনজু মিয়া, দিলোয়ার হোসেনসহ স্বজন ও এলাকাবাসী।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ কোম্পানীগঞ্জের ধলাই নদীর পশ্চিম পাশে ডাইব্রেশনের টাকা ভাগাভাগি নিয়ে মারামারিতে খুন হন নুরুল আলম। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে নুরুলের মাথায় আঘাত করেন প্রতিপক্ষরা। এতে নুরুলের মাথায় জখম ও রক্তাক্ত হয়। পরে নুরুলকে উদ্ধার করে অবস্থা গুরুতর হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। ঐইদিন রাত ৩টার দিকে নুরুল আলম ওসমানী হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে গত ১এপ্রিল নিহতের বড়ভাই ফরহাদ আলম বাদি হয়ে ৫জনের উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ নামে মামলা দায়ের করেন।

অপরদিকে হত্যার জেরে বাদি পক্ষের লোকজন বিবাদির পক্ষের লোকদেরকে মারধর ও হামলার অভিযোগে প্রধান আসামি আক্তার হোসেনের মা জয়নব বেগম বাদি হয়ে গত ৪এপ্রিল ৯জনের নামে মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, সোমবার ২৯ এপ্রিল নুরুল আলম হত্যার ৪জন আসামি আক্তার হোসেন, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন ও রেহেনা বেগম আদালতে আত্মসমর্পণ করে। আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews