এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক সাইফুর রহমান জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয় মিলনায়তনে কুড়িগ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক,ও সাইফুর রহমান সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ সাইফুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রকৌশলী মোঃ সাইফুর রহমান সরকারকে বরণ করে নেন। জাতীয় পার্টিকে স্বাগত জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি এক সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।
কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া এবং যোগদানকারী প্রকৌশলী মোঃ সাইফুল রহমান সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, মোমেনা বেগম, জায়েদুল ইসলাম জাহিদ, সোলায়মান সামি, সাইফুল ইসলাম শোভন, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, আলমগীর হোসেন, ছাত্রসমাজের অর্ণব, সুজন, মোসলেম মিয়া প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।