1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১ লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ লামাকাজীর রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

আতঙ্কিত দহগ্রামের সাধারণ মানুষ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

রাকিব হোসেনঃ

প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। আজ বুধবার লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্তে
প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে দেয়
লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার ছয় দিন পর এবার খালি মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হলেও বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। এতে স্থানীয় গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে শূন্যরেখার প্রায় এক কিলোমিটারজুড়ে ১০ জানুয়ারি বিএসএফের পক্ষ থেকে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে সাড়ে তিন থেকে চার ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়।

বিজিবি সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুর ১২টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তাঁরা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তারগুলোতে ৮ থেকে ১০ ইঞ্চি মাপের কাচের খালি মদের বোতল ঝুলিয়ে দিতে থাকেন। স্থানীয় বাসিন্দারা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করেন। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝোলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায় তারা।

দহগ্রাম সরকারপাড়া এলাকার বাসিন্দা জব্বার আলী বলেন, ‘ভারত একদম জিরো লাইনে তাঁরকাটার বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে। এখন বোতলে কিছু রাখল কি না, এ নিয়ে আমরা আতঙ্কে আছি।’

এ বিষয়ে ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটির প্রটেকশনের (সুরক্ষা) জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সে জন্য তারা (বিএসএফ) শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই দুশ্চিন্তায় আছে। এ জন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews