মোঃ আলতাব হোসেনঃ
সামাজিক সংগঠন প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামে ফাউন্ডেশন এর নিজ অফিসে ঈদ পূর্ণ মিলনী ও আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার (১০ জুন) প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুয়ান আহমেদের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ তাওহীদুর রহমান রুহিনের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনীয় ও আলোচনা সভাটি সম্পন্ন হয়।
উক্ত ঈদ পূর্ণমিলনীয় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলতাব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আলতাব হোসেন বলেন প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন সরকার নিবন্ধিত একটি সামাজিক সংগঠন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান দাদু ভাই ছইল মিয়া গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আমি আশা করি। সমাজের অবহিত মানুষের মাঝে সাহায্যের হাত প্রসারিত রেখে আরো বহুপথ পাড়ি দিক এটাই প্রত্যাশা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন নতুন কমিটির সভাপতি তাওহীদুর রহমান রুহিন। সভাপতির তার বক্তব্যে বলেন আমি নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছি আপনারা সবাই আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আমি যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি।প্রবাসী দাদু ভাই ছ্ইল ফাউন্ডেশনের সভাপতি নয় আমি মনে করি সবাই এই ফাউন্ডেশন সভাপতি ও দায়িত্বশীল এবং সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমি আশা করি।
উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ; সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি ডাক্তার সাইদুর রহমান, সাধারণ সম্পাদিকা সুরমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মারওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, কোষাধক্ষ্য মোহাম্মদ আলী হোসেন, নির্বাহী সদস্য হুমায়রা, আমিনুল ইসলাম, সুনিয়া আক্তার, তাহমিনা আক্তার, ডালিয়া আক্তার, সোহান আহমদ, সাইফুল ইসলাম, শাহানারা বেগম।
ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলদেরকে প্রবাসী দাদুভাই ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিজ উদ্যোগে প্রবাস থেকে সবাইকে পাঞ্জাবি ও নগদ অর্থ সম্মানী হিসাবে প্রদান করেন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মারওয়ান আহমদ। দোয়া শেষে সভাপতি তাওহীদুর রহমান রুহিনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলদের কে মিষ্টি আপ্যায়ন করানো হয়।