1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র
শিরোনাম
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রাম পৌর এলাকার জলিল বিড়ি মোড়ের মোক্তার পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুই দোকানের তিনটি ঘর পুড়ে আনুমানিক ৮/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) ভোর ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে বাজারের দোকানিরা রাসেল মিয়ার হৃদয় টেইলার্সে আগুন দেখতে পান। এসময় দোকানিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী নুর আলমের তমিজ ফার্মেসির দুটি ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে হৃদয় টেইলার্সে থাকা মালামাল পুড়ে যায়। তমিজ ফার্মেসির দুটি ঘরে অগ্নিকাণ্ডে ফার্মেসিতে থাকা ওষুধ ও ড্রাগ লাইসেন্সের মূল কপিসহ সব কিছু পুড়ে ভস্মীভূত হয়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওষুধ দোকানি নুর আলম জানান, আগুনে ক্যাশ বাক্সে থাকা নগদ দশ হাজার টাকা ও ড্রাগ লাইসেন্সের মূলকপিসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
কুড়িগ্রাম সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্র জানায়, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ডে দুই দোকানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ৮/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews