1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু,নড়াইল প্রতিনিধি:


নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুজ্জামান মিলনের সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এবাদত হোসেন মিনা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ।

এ ছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমান, সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সনি সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ইমামদের বেতনসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পরিচালনায় দূরদর্শিতার প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‍্যালিতে যোগ দিতে তুলারামপুর ইউনিয়ন থেকে আসা কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে নেতাকর্মীরা নড়াইল সদর হাসপাতালে ছুটে যান।

আহতদের দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু ও সদস্য সচিব আরিফুজ্জামান মিলন। তারা আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews