1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
শিরোনাম
কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা

বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

​বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের  প্রতাবপুরস্থ জালালিয়া লতিফিয়া হাফিজিয়া জুনিয়র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২শে আগস্ট(শনিবার)সকাল ১১ টায় প্রবীণ আলেমে দ্বীন হজরত মাওলানা মুবাশ্বির আলী(প্রতাবপুরী হুজুর)এর সভাপতিত্বে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে,নাত, দরুদ ও সালাম।

র‍্যালী শেষে মাদ্রাসা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী,খরিদির চর সিনিয়র আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হাফিজ মাওলানা সালেহ আহমদ,লক্ষিপাশা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম জিহাদি,ইয়াকুবিয়া হিফুজুল কোরআন বোর্ড বিশ্বনাথ দক্ষিণ শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল কাদির,সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম আংগুর মিয়া।

আলোচনা সভায় বক্তারা আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ,ঈদে মিলাদুন নবীর তাতপর্য  দৈনন্দিন জীবনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন,হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ জামাল আহমদ,কুড়িখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জায়েদ খান,হামদর চক পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়াহিদুল ইসলাম ,নাশিদ শিল্পী তামবীর আহমদ,জাকারিয়া আহমদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে মিলাদ,দোয়া ও শিরনি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews