1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা, নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আমিনুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সভাপতিকে কমিটির অন্যান্য সদস্যরা ফুল দিয়ে স্বাগত জানান।

মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন মোল্যা মেশাররফ হোসেন কামরুল, প্রাক্তন শিক্ষক মোঃ সাইদুর রহমান, সৈয়দ মশিউর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ হাবিবুর রহমান, খন্দকার আজাদুর রহমান, মিরাজ মোল্যা, সৈয়দ হারুন অর রশিদ, সাংবাদিক এস এম জহুরুল হক মিলু, আশিকুজ্জামান আজম, সৈয়দ নয়ন আলী, জাহিদুল ইসলাম, মো. রকিবুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. আমির হোসেন, সাধারণ শিক্ষক সদস্য মুক্তি রানী কর ও অভিভাবক সদস্য মো. উজ্জ্বল শেখ।

সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews