1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

স্বাগত বক্তব্য দেন চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম।

চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।

এসময় লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, চাচই ধানাইড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইফুর রহমানসহ বিদ্যাল্যের শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম চাচই ধানাইড় প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে ইংরেজি ডিকশনারী, বই ও খাতা এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল তুলে দেন।

এছাড়াও চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে ইংরেজি ডিকশনারী তুলে দেন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews