1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি
শিরোনাম
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক

ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুর্যোগ মোকাবিলায় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগের সময় নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত ও মানবিক আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা জরুরি। এতে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং পরবর্তী সময়ে পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হবে।

উদয়াঙ্কুর সেবা সংস্থার মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকারের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয় ইউএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে।

সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার আখতারুজ্জামান সওদাগর, ফুলবাড়ী সদর ৩ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মণ্ডল, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, মাসুদ রানা, আব্দুল মালেক, ইব্রাহিম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুব সদস্যরা।

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews