1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

“জুলাই চেতনাায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

লোহাগড়া উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামচুল হক আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, নড়াইল জেলা জুলাই যোদ্ধা আহবায়ক গাজী জাকারিয়া, জুলাই যোদ্ধা সাগর শেখ, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাসক্সি, মো. আনিচুর রহমান প্রমুখ।

এছাড়া লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান, উপজেলা যুব দলের আহবায়ক খান মাহমুদ আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সোহাগউজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জুলাই যোদ্ধা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানসহ অতিথিবৃন্দ।

এছাড়াও লোহাগড়া সরকারি আদর্শ কলেজে গত বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টার দিকে কলেজ অডিটোরিয়ামে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগ সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রেহবার দারাজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক পীযুষ কান্তি রায়, সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিনা, রাষ্ট্রবিঞ্জান বিভাগ প্রধান সহকারী অধ্যাপক বাঁধন কুমার ঘোষ, ইংরেজি বিভাগের প্রভাবক আবুল বাসার সুমন, রাষ্ট্রবিঞ্জান প্রভাষক মো. জহির উদ্দিন, আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি নড়াইল জেলা আহবায়ক মো. সজিব শেখ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews