1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ আগষ্ট)  বিকাল তিনটায় জেলা কার্যলয়ের চত্বরে খুলনা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ রফিকুল ইসলাম-এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এবং জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায়  অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‍্যালির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ- সভাপতি হোসাইন ইবনে সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এদেশে ইসলামী সমাজ বিনির্মাণ, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুলাই-আগস্ট আন্দোলনে মানুষের নৈতিক ও যৌক্তিক দাবিসমূহ পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খুলনার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আমরা লক্ষ্য করছি, প্রায় প্রতিদিনই কোনো না কোনো হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে খুলনা নগরীকে অশান্ত করার অপচেষ্টা চলছে। এসব ঘটনার দায় প্রশাসনকে যথাযথভাবে নিতে হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক মুহিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সাধারণ সম্পাদক এস কে নাজমুল হাসান  উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ শেখ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার নাসিম নয়ন, দাওয়াহ সম্পাদক তরিকুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মীর রেস্তাদুল আলী, প্রকাশনা ও দফতর সম্পাদক ইবরাহিম খলিল, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুর রহমান লালচান, রুপসা থানার সভাপতি মুহাম্মাদ রাতুল শেখ, জেলা শুরা সদস্য নাসরুল্লাহ হুসাইন, দিঘলিয়া সভাপতি সালমান ফারসি,  বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক সাদ হুসাইন, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নূর মুহাম্মাদসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রসমাজ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews