1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

কলকাতায় স্বল্পদৈর্ঘ্য চলচিত্র উৎসবে বাংলাদেশ সেরা হয়েছে

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৩ Time View

এশিয়ান এক্সপ্রেস ডেস্ক:  কলকাতায় অনুষ্ঠিত ‘উই ফিল স্পেশাল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভাল ২০২০’-এ সর্বাধিক খেতাব অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ও মেধাবী চলচ্চিত্র নির্মাতা শারীফ অনির্বাণ। এই উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে তার চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেরা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উৎসব আয়োজকদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় উৎসবের সমাপনীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

শারীফের রিকশা চালক বাবার গল্প নিয়ে নির্মিত ‘ইনভেস্টমেন্ট’ চলচ্চিত্রটি তাকে এই উৎসবে সেরা পরিচালকের খেতাব এনে দিয়েছে। এছাড়া তার অন্য তিনটি শর্টফিল্ম ‘কসমোপলিটান’, ‘ড্রিম ড্রাইভার’ এবং ‘সোনার বাংলা’ যথাক্রমে সেরা স্ক্রিপ্ট, সেরা আর্ট ডিরেকশন এবং সেরা সামাজিক বার্তা প্রদানের জন্য বিজয়ী হিসেবে মনোনীত হয়।

‘কসমোপলিটান’, ‘ড্রিম ড্রাইভার’ এবং ‘সোনার বাংলা’ চলচ্চিত্র তিনটি প্রযোজনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা (আইইআর) বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। এছাড়া সহযোগী ও সহকারী পরিচালক হিসেবে ছিলেন আহমদ সালেকিন, নাঈম মাহমুদ, জিহাদুল ইসলাম বিপ্লব এবং মতিয়ার রহমান।

এই উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে যৌথভাবে মনোনীত হয়েছে ভারতের রজত তালুকদারের ‘মা’ এবং নেদারল্যান্ডের অগ্নিভা সেনগুপ্তের ‘তারাতুম’ চলচ্চিত্র দুটি। উৎসবে ভারতের অভিষেক চট্টোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের মতো নামী অভিনেতা এবং পরিচালকেরাও অংশগ্রহণ করেন।

ভারতের অন্যতম সামাজিক সংগঠন ‘উই ফিল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ব্যাপ্তি ছিল প্রায় দেড় মাস। অনলাইনে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন দেশের ২৬টি চলচ্চিত্রের বিভিন্ন কলা-কুশলীদের সম্মাননা জানানো হয়। সম্মাননা হিসেবে বিজয়ীদের প্রশংসাপত্র এবং ক্রেস্ট দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।

শারীফ অনির্বাণের ‘ইনভেস্টমেন্ট’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এর আগে মিশরের ‘এএম ইজিপ্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং ‘সিলেট আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শন করা হয়। সে সময় উভয় জায়গাতেই প্রশংসিত হয় এটি। তথ্যসূত্র: বাংলা নিউজ /ডিএস/বিআরএন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews