1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

কমলগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় পৌর কাউন্সিলর মুহিত গ্রেফতার

  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩২২ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সা চালক জলিল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে মৌলভীবাজার থেকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আটক পৌর কাউন্সিলর সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামী কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির ছোট ভাই। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

জলিল হত্যাকান্ডের আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গত ১৩ মার্চ তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সহস্রাধিক সিএনজি চালক ও পরিবহন শ্রমিক। একই দাবীতে ২২ মার্চ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সব ধরণের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসুচীর ঘোষনা দিয়েছে কমলগঞ্জ উপজেলার সিএনজি-অটোরিক্সা চালক সমিতি, বাস, ট্রাক লরী সমিতি।

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, পলাতক থাকা পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রোববার ভোর রাতে মৌলভীবাজার শহর থেকে সিএনজি চালক জলিলের হত্যা মামলার ৩ নং আসামী গোলাম মুগ্নি মুহিতকে গ্রেপ্তার করেছে। আটক মুহিত মামলার প্রধান আসামী কমলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির ছোট ভাই। আরেক ছোট ভাই জেলা যুবদল নেতা গোলাম কিবরিয়া তৈমুর মামলার ২নং আসামী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, রোববার ভোর রাতে নিহত সিএনজি অটো চালক জলিল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী কমলগঞ্জ পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিতকে মৌলভীবাজার শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ। এ মামলায় এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য যে, গত ৪ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভর্তি নিয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির সাথে কথা কাটাকাটি ও উত্তেজনার পর ছুরিকাঘাতে সিএনজি-অটো চালক জলিল মিয়া খুন হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews