1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দগ্ধ রাব্বির পরিবারের পাশে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, ন্যায়বিচারের আশ্বাস সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটির নেতৃবৃন্দকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  সিলেট সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাসেল মাহবুবের সাথে হোয়াইটচ্যাপেলে মত বিনিময় সভা নড়াইলে ৫ জন গু/লিবি/দ্ধ, দুই পক্ষের সং/ঘ/র্ষে আ*হ-ত- ৮ খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে দলিল লেখকদের মানববন্ধন, জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন লোহাগড়ায় নবাগত এসিল্যান্ড সেবক মন্ডলের যোগদান আওয়ামী লীগের মামলায় গ্রেপ্তার চিহ্নিত আওয়ামী লীগ নেতা ও অর্থদাতা রাজু মোল্লা নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র
শিরোনাম
দগ্ধ রাব্বির পরিবারের পাশে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, ন্যায়বিচারের আশ্বাস সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটির নেতৃবৃন্দকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  সিলেট সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাসেল মাহবুবের সাথে হোয়াইটচ্যাপেলে মত বিনিময় সভা নড়াইলে ৫ জন গু/লিবি/দ্ধ, দুই পক্ষের সং/ঘ/র্ষে আ*হ-ত- ৮ খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে দলিল লেখকদের মানববন্ধন, জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন লোহাগড়ায় নবাগত এসিল্যান্ড সেবক মন্ডলের যোগদান আওয়ামী লীগের মামলায় গ্রেপ্তার চিহ্নিত আওয়ামী লীগ নেতা ও অর্থদাতা রাজু মোল্লা নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

আরকানী প্রভাবশালী শীর্ষ আলেমের ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলন এর শোক

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৬৮ Time View

মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি: আরাকানের মংডু জেলার বিখ্যাত বিদ্যাপীঠ জামিয়া আশরাফিয়া মাদরাসার সাবেক শাইখুল হাদীস ও বার্মা টেলিভিশনের অন্যতম প্রধান কারী মুফতি ক্বারী মুহাম্মাদ ইরশাদ হুসাইন ক্বাসিমী ১৮ জানুয়ারি’২১ সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করিম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, মুফতি ক্বারী মুহাম্মাদ ইরশাদ হুসাইন ক্বাসিমী রহ. একজন প্রভাবশালী রোহিঙ্গা আলেম ছিলেন। আরাকানের সকল শ্রেণীর মানুষ ও ওলামায়ে কেরামের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল অবিশ্বাস্য। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে তাকমিল (পোষ্ট গ্রাজুয়েশন) শেষ করে আরাকানের মংডু জেলার ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া আশরাফিয়ার দীর্ঘদিনের শাইখুল হাদিস ছিলেন। পাশাপাশি তিনি সুমধুর কন্ঠের অধিকারী ছিলেন। তাঁর হৃদয়গ্রাহী তেলাওয়াত সকলকে মুগ্ধ করতো। তিনি দীর্ঘদিন ধরে বার্মার সরকারি টেলিভিশনে কুরআন তেলাওয়াত করতেন।

নেতৃবৃন্দ আরো বলেন, রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তার অমানবিক নির্যাতনের সময় তাঁর নাগরিকত্ব বাতিল করে তাঁর ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হলে তিনি বাংলাদেশে হিজরত করতে বাধ্য হন। এরপর থেকে তিনি কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করতেন এবং এই অবস্থাতেই ইন্তেকাল করেন।

নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে তাঁর মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন এবং তাঁর স্ত্রী, সন্তান, ছাত্র ও মুহিব্বিন সকলকে সবরে জামিল দান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews