1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটে জেএমবি’র সদস্য গ্রেফতার

  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০৮ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ ও এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর যৌথ অভিযানে পালাতক নব্য জেএমবি’র সদস্য মোঃ নাজমুস সাকিব (২৬) কে ঢাকার খিলগাঁও হতে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ আগষ্ট) দুপুরে ১টার দিকে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং হাতীবান্ধা থানার পুলিশের একটি যৌথ অভিযানিক দল দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতে ৯ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে ডিএমপি ঢাকার খিলগাঁও এলাকা হতে পলাতক নব্য জেএমবি’র সদস্য মোঃ নাজমুস সাকিবকে গ্রেফতার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসেন।
আজ দুপুরে তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত পলাতক নব্য জেএমবি’র সদস্য মোঃ নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। তার পিতা স্থানীয় একটি মসজিদের ইমাম ও মাতা গৃহিণী। কোরবান আলী জামায়াতে ইসলামী স্থানীয় সদস্য, তার নামে একটি নিয়মিত মামলা রয়েছে। তারা ৪ ভাই ও ১ বোনের মধ্যে নাজমুস সাকিব সবার বড়। তার ছোট ভাই রাকিবুল ইসলাম অরফে রাকিব অরফে নাঙ্গা তরবারী অরফে প্রভাতের মুয়াজ্জিন স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিলো। রাকিব নব্য জেএমবি’র সদস্য। সে ২০১৭ সালে গ্রেফতার হয়ে বর্তমানে লালমনিরহাট কারাগারে আটক আছে। তার ভাই রাকিবের নামে ২টি মামলা রয়েছে। নব্য জেএমবি’র সদস্য রাকিবের অন্যতম প্রধান সহযোগী নব্য জেএমবি’র নেতা আজাদুল ইসলাম কবিরাজ অরফে বিপ্লব।
নাজমুস সাকিব স্থানীয় শিশু নিকতন স্কুল হতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। পরবর্তীতে ভবানীপুর ছেফাতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে আলিম পাশ করে। সে ২০১৫ সালে তিতুমীর কলেজে সমাজ বিজ্ঞান অনার্সে ভর্তি হয়। বর্তমানে সে কেক এন্ড সুইটস কোম্পানির খিলগাঁও এর একটি ব্রাঞ্জ অফিসে চাকরিরত ছিলো। তার নামে হাতীবান্ধা থানায় দুইটি (পুলিশ এসল্ট ও সরকার বিরোধী অন্তর্ঘাতমুলক কার্যক্রম) নিয়মিত মামলা রয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি’র সদস্য নাজমুস সাকিবকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews