জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় তরুন প্রজন্মের ক্রীড়ামুখী করতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সভার অনুষ্ঠিত হয়।
প্রস্ততিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্রীড়াবিদ দীলিপ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মুনমুন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে এবং সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামছুল হক আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলার স্কুল, কলেজ, মাদরাসাসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কর্মসূচির আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল,ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট ৮ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার সারাদেশে এ উদ্যোগ নিয়েছে। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ২৯ এপ্রিল লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।