এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
৪ আগস্ট বুধবার সকালে করোনা টিকা ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহরায়ক মোঃ ইমতিয়াজ আহমেদ এন্তাজুল, সুমন কুমার, সাবেক আহবায়ক গোলাম সরোওয়ার বাবলু, সাঃ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চয়ন, উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, প্রেসক্লাব সভাপতি এসএ বাবলু, সাঃ সম্পাদক রফিকুল ইসলাম সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।