1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে স্ত্রীকে অপহরণের অভিযোগে ‌সেনা সদস্য স্বামী গ্রেফতার

  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৭৭৬ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-৪ আগস্ট বৃহস্পতিবার কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় লিটন মিয়া নামের এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আগস্ট মঙ্গলবার সকালে বগুড়ার শাহজাহানপুর থানা থেকে তাকে রৌমারী থানায় নেওয়া হয়। এর আগে ২০ জুলাই অপহৃত লাকি আক্তারের বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে লিটনসহ ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার লিটন মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা গ্রামের ছেবার উদ্দিনের ছেলে।

একাধিক সুত্রে জানা যায়, বিয়ের পর থেকেই লিটন মিয়া যৌতুকের জন্য স্ত্রী লাকি আক্তারের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। নির্যাতন সইতে না পেরে এক সময় সেনা ইউনিটে মৌখিকভাবে অভিযোগ জানান লাকি। এতে লিটন মিয়া ক্ষিপ্ত হয়ে লাকিকে হত্যা ও গুমের হুমকি দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ২৬ জুন লিটন তার স্ত্রী লাকিকে মায়ের অসুস্থতার কথা বলে ভগ্নিপতি উপজেলার যাদুরচর নতুনগ্রামের (দিগলাপাড়া) জাবেদ আলীর বাড়িতে ডেকে নেন। এরপর থেকে লাকির কোনো খোঁজ না পেয়ে ২ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করে। তদন্তকালে পুলিশ জাবেদ আলীর বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের অপর পাশের একটি পাটক্ষেত থেকে একটি ওড়না, ম্যাক্সি ও অন্য একটি জামা উদ্ধার করে পুলিশ, যা লাকি আক্তারের বলে দাবি করেছে তার পরিবার। তারা লাকিকে জীবিত অবস্থায় ফেরত না পাওয়া গেলে তার লাশ ফেরতসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, কিছু কাপড়চোপড় আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে সেগুলো লাকির কিনা শনাক্ত করা যায়নি। লিটন মিয়াকে স্ত্রীকে অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews