1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ী থানায় কনস্টেবলকে ব্যতিক্রমধর্মী বিদায় জানালেন-ওসি রাজীব কুমার

  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৯৭ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের অবসরে যাওয়ায় ব্যতিক্রম ধর্মী বিদায় ও দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ফুলবাড়ী থানার আয়োজনে ১ আগস্ট সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী থানার এসআই আশরাফ আলীর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সার্কেল এএসপি সুমন রেজা । এ সময় ওসি তদন্ত সরওয়ার পারভেজ ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

২ আগস্ট সোমবার সকালে থানা থেকে বিদায়ের সময় পুলিশ সদস্যগণ অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানিয়ে ফুলবাড়ী থানার সুসজ্জিত সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম কাশীরাম গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে।আবুল কালাম ১৯৮৪ সালে ১ জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৮ বছর চাকরি করার পর অবসরে যান তিনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, ফুলবাড়ী থানার ইতিহাসে এই প্রথম কোনো পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
আবুল কালাম বলেন, ‘চাকরি জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জুটে না। আমি আজ সত্যিই আনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews