1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

লালমনিরহাটে করোনায় ইউপি সচিবসহ ৩ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯৩ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে আজ করোনায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সচিবসহ তিন জনের মৃত্যু হয়েছে। তিনজন সহ জেলায় মৃত্যুর সংখ্যা ৫০ জনে।

রোববার (২৫ জুলাই) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লালমনিরহাট সদর উপজেলার রবিউল ইসলাম (৩৬) ও ভোররাতে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউপির সচিব ওবায়দুল হক (৪৫) এবং হাতীবান্ধা উপজেলার জান্নাতুল স্নিগ্ধা (৩৮) নামে এক গৃহিনী।ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হকের (৪৫) বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের চর খাটামারী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৬)। হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টিএনটি পাড়া আমজাদ হোসেনের স্ত্রী জান্নাতুল স্নিগ্ধা (৩৮)।

জানা গেছে, চলবলা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল গত মঙ্গলবার (৬ জুলাই) অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেলের আইসোলেশনে ভর্তি করান। গত ১০ জুলাই তার করোনা পজেটিভ আসে। রোববার ভোরে তার মৃত্যু হয়। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের চর খাটামারী গ্রামের রবিউল ইসলাম (৩৬) করোনা পজেটিভ নিয়ে ছয় দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ দিকে হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টিএনটি পাড়া আমজাদ হোসেনের স্ত্রী জান্নাতুল স্নিগ্ধা (৩৮) করোনা পজেটিভ হয়ে ১৫ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  থাকা অবস্থায় আজ রোববার ভোরে মৃত্যু হয়।চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ইউপি সচিব ওবায়দুল হক অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় তিনজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষের উদাসিনতায় দিন দিন জেলায় মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধী অবস্থায় ৩ জনের মৃত্যু নিশ্চিত করেন । তিনি আরও বলেন, আমাদের সবাইকে সর্তক হয়ে চলাচল করতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews