1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের

  • Update Time : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৭২ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

২৪ জুলাই শনিবার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রাতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বালিকা স্কুল সংলগ্ন এলাকায় গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটেছে ।
স্থানীয়রা জানায়, নয়ন মিয়া (৩০) ও হামিদুল ইসলাম নামের দুই ভায়ড়া রায়গঞ্জ ইউনিয়নের মিনা বাজার নামক এলাকায় তাদের শ্বশুর বাড়ি থেকে ঈদের দাওয়াত পালন করে রায়গঞ্জ বাজারের দিকে ফিরছিলেন। ফেরার পথে বালিকা বিদ্যালয় সংলগ্ন মোড়ে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে একটি সুপারী গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় দুজনই। পরে তৎক্ষনাত তাদেরকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথিমধ্যেই মৃত্যু হয় নয়ন মিয়ার। তিনি নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া ফকিরটারী এলাকার আজিজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এদিকে অপর যুবক বামনডাঙ্গা ইউনয়নের তেলিয়ানিরকুটি এলাকার হামিদুল ইসলাম (৩০) এর অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাজিদ হাসান লিংকন বলেন, এটা রোড ট্রাফিক এ্যাকসিডেন্ট। এতে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় এখানে নিয়ে এসেছিলো। তাদের মধ্যে একজন পথেই মারা গেছে। আরেকজনের অবস্থার অবনতি দেখে সাথে সাথে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ির চালকের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews