1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

রাজাপুরে মসজিদের নির্মাণাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২১৭ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ– ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মানাধীন দেয়াল ও মাচান ভেঙে নিচে চাপা পড়ে পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ পূর্ব রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে এবং দুই সন্তানের জনক। সাথে থাকা শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মান করা ওয়ালের সাথে মাচান তৈরি করে সেই মাচানের ওপড়ে উঠে লিনটন নির্মানের কাজ করছিলো পলাশ। বিকেলে হঠাৎ ওই নির্মান করা ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে পলাশ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মান কাজের ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন সিমেন্টের পরিমান কম দিয়ে ওয়াল নির্মান করার কারনে ওয়াল ভেঙে পড়ে এ নিহতের ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তার মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews