1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা শনাক্তের হার ৪৭ শতাংশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৪৭ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে চলছে ১৮ দিনের মত সর্বাত্মক কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল। বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জারি করে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত আবারো লকডাউন ঘোষণা করা হয়।

এ সময় প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত কাচাঁ বাজার, মাছের বাজার, ফলের দোকান খোলা থাকবে। শপিংমল ,ব্যাবসা প্রতিষ্ঠান, হোটেল/রেস্তোরা, মুদি দোকান, চায়ের দোকানসহ সবকিছু বন্ধ থাকবে। তবে জরুরী সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার স্বাক্ষরিত তথ্যে সূত্রে জানা গেছে, জেলায় ৯৩ জন করোনা আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪৬ দশমিক ৭৩ জন।
গত ২৪ ঘন্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৩২০ জনের রির্পোট পেন্ডিং রয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৩২ জন, লোহাগড়ায় ৪৩ জন এবং কালিয়া উপজেলায় ১৮ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫৭ জন। জেলায় এ পর্যন্ত তিন হাজার ২৪৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে এক হাজার ৬৭৫ জন, লোহাগড়ায় এক হাজার ১০০ জন ও কালিয়ায় ৪৭১ জনের করোনা পজেটিভ। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ৩০৮ জন সুস্থ হয়েছে। আজ বৃহস্পতিবার পযর্ন্ত ৮৮১ জন করোনায় আক্রান্ত আছে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য করার অপরাধে ২৩ জনকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করে। এ সময় ২১টি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews