1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৩৮ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

বুধবার রাতে রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির খান বাদি হয়ে এ মামলাটি (নং-৩) দায়ের করেন।

মামলার বরাদ দিয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল  জানান, রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে, বলেন এ পুলিশ কর্মকর্তা।

এব্যপারে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের সাথে কথা বলতে চাইলে ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews