1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ছাতকে বালুখেকো চক্রের হামলায় ৬ নৌ পুলিশ আহত

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩০৩ Time View

মোঃ আক্তার হোসেনঃ সুনামগঞ্জের ছাতকের চেলা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে নিষেধ করায় সংঘবদ্ধ বালুখেকো চক্রের হামলায় ৬ জন নৌ পুলিশ আহত হয়েছেন। আহতরা হলেন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইচার্জ ইনসপেক্টর মঞ্জু আলম, সাব ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, কনস্টবল সৈকত কুমার দেব, সাব্বির আহমদ ও শাহজালাল। আহতদের ছাতক হাসপাতালে ভর্তী ও চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে আজ সোমবার দুপুর ১২ টার দিকে ছাতক হাসপালে আহতদের দেখতে আসেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), নৌ পুলিশ সিলেট রেঞ্জ এর এসপি শম্পা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর উজান ছাটিবহর নিয়ামত গ্রামের পাশে এ হামলার ঘটনাটি ঘটে।
ছাতক নৌ পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্তার বৈঠক করেন ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ ও সঙ্গীয় ফোর্স। সন্ধ্যায় কোম্পানিগঞ্জ থেকে ফেরার পথে দেখেন চেলা নদীতে ৯টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিটি ৫০ হাজার ফুট বালু ধারন ক্ষমতা ৪ টি বাল্কহেড লোড করা হচ্ছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে বালুখেকো চক্রকে নিষেধ করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজান ছাটিবহর নিয়ামত গ্রামের পাশে আসা মাত্র ৪ টি ট্রলার নিয়ে বালুখেকো ফয়েজ, বুলবুল, আমির হোসেন, সালা উদ্দিন, মাহতাবসহ ৭০ থেকে ৮০ জন বালূখেকোরা নৌ পুলিশের উপর হামলা করে। এ সময় ১২ টি মোবাইল সেট, ৩ জোড়া হাতকড়া, ৬টি পোষাক, একটি পেনড্রাইব ও নগদ ১৮ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ বালু খেকোচক্র।

এ বিষয়ে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইচার্জ ইনসপেক্টর মঞ্জু আলম বলেন, এর আগে গত ১৪ জুন সুরমা নদীর তিন মোহনা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ঐ বালুখেকো চক্র। সে সময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
নৌ পুলিশ সিলেট রেঞ্জ এর এসপি শম্পা ইয়াসমিন, করোনা পরিস্থিতি ও লকডাউনের সময় নদী পথে অবৈধ ভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজি করা হচ্ছে কি না সেই জন্য একটি টিম গতকাল রোববার বের হয়েছে। কিন্ত নৌ পলিশের উপর হামলা মানে বাংলাদেশ পুলিশের উপর হামলা। তিনি আরো বলেন, এ হামলার ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) বলেন, শুধু চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রেই না, যে কোন অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ছাতকে বালুখেকো চক্রের হামলায় ৬ নৌ পুলিশ আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews