1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শ্যামনগরে এলজিইডির রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯২ Time View

হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় রাস্তা নির্মাণে নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব পোড়াকাটলা গ্রামের নন্দরামের বাড়ী হইতে পরীক্ষিত ডাক্তারের বাড়ি পর্যন্ত প্রায় ৫২২ ফুট রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

গ্রামবাসী জানান, সড়ক নির্মাণে নাম্বারবিহীন নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে কাদাযুক্ত বালু। সিডিউল অনুযায়ী তিন ইঞ্চি পরিমাণ বালু দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে আধা ইঞ্চি। রাস্তার পাশ থেকে মাটি নিয়ে ভিতরে দিয়ে তার ওপর সামান্য বালু ছিটিয়ে ইট বসানো হয়েছে। ফলে এ সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

নন্দরাম বলেন, রাস্তার কাজের জন্য যে ইট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট। নাম্বারবিহীন দুর্বল ইট ও বালুর পরিবর্তে মাটিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। আমরা এলাকাবাসী ওই সমস্ত ইট দিয়ে রাস্তার কাজ করতে নিষেধ করলেও ঠিকাদারের শ্রমিকরা তা না শুনে তড়িঘড়ি কাজ সম্পন্ন করেছে। কোন কোন সময় ঠিকাদারের লোকজন স্থানীয়দের উপর ক্ষিপ্ত হয়েছে বলেও জানান।

ঠিকাদারের কাছে কাজের সিডিউলের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান অফিস থেকে নেবেন। সাইডে ঘুরতে আসা শনিবার ( ২৬শে জুন) সরেজমিনে পূর্ব পোড়াটাকলা এলাকায় প্রায় ৫২২ ফুট সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির করা হচ্ছে। বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে তার উপর নিম্নমানের ইট বসিয়ে দিয়ে উপরে বালি দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করেছেন।

রাস্তার শ্রমিক পবিত্র আউলিয়া বলেন, শুরু থেকে আমি কাজ করেছি সোলিং এর মাটি রাস্তার ভিতর দিয়ে হাফ থেকে ১ ইঞ্চি বালু উপর ইট বিছানো হয়েছে।

স্থায়ী বাসিন্দা পলাশ আউলিয়া বলেন এজিং’-এর মাটি কেটে রাস্তা ভরাট করা হয়েছে। রাস্তার জন্য আনা ইট বালি দিয়ে যথাযথ কাজ না করে স্থানীয় ইউপি সদস্য স্বপন হালদারের মাধ্যমে পার্শ্ববর্তী পরীক্ষিতের কাছে বিক্রি করা হয়েছে।

ইউপি সদস্য স্বপন হালদার বলেন, আমাকে কাজটি দেখে নেয়ার কথা বলেছিল। তাদের বলেছি কাজটি ভালো করে করার জন্য। তারা যদি না করে আমার কিছু করার নেই আমি শ্যামনগরের লোকের সাথে শত্রুতা বাড়াতে চাইনা।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন রাস্তাটি সম্পর্কে আমি জানিনা তবে আমি এখনই খোঁজ নিচ্ছি যদি এ ধরনের অনিয়ম হয়ে থাকে উপজেলা চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি অবহিত করব। যাতে সংশ্লিষ্ট ঠিকাদার কাজটি পরিপূর্ণ না করে বিলটি উঠাতে না পারে তার ব্যবস্থা করা হবে। এলাকাবাসীর দাবি পুরাতন রাস্তাটি সংস্কার করে নতুন রাস্তার কাজটি বাজেট অনুযায়ী করা হোক। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews