1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে কলেজ ছাত্র হত্যার ঘটনায় এলাকা জনশূন্যে

  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৩৫ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জন ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন নিহতের বাবা মো. শাহ আলম আকন লাল মিয়া। মামলায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. মজিবর সিকদারকে আসামী করা হয়েছে।

হত্যাকান্ডোর ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিল ছোনাউটা গ্রামের মামলার প্রধান আসামী মো. আ. আলিম সিকদার, একই গ্রামের মো. আ. মালেক সিকদার, মো. সিরাজ হাওলাদার, মো. শাহজাহান হাওলাদার।

৯নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য মো. ফারুক মিয়া জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে মামলার ভয়ে স্থানীয় অনেকেই গা ঢাকা দিয়েছে। ফলে এলাকা জনশূন্যে হয়ে পড়েছে।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, নির্বাচন পরবর্তী বিজয়ী ও পরাজিত দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে কলেজ ছাত্র আরিফ হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার তাৎক্ষনিক এজাহারভুক্ত চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি নির্বাচন পরবর্তী সহিংতায় বিজয়ী মেম্বর মজিবর রহমান ও পরাজিত প্রার্থী ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ফারুক মিয়ার সমর্থক আরিফ হোসেন নামের এক কলেজ ছাত্র নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews