1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে ইভটিজিং করায় যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৩০ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণীর ছাত্রীর এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাওয়ার সময় ইভটিজিং করায় ফখরুল হোসেন নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

যুবকের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পুর্ব পাড়া গ্রামে। সে ঐ গ্রামের মখলিছ আলীর ছেলে। শনিবার ১৯ জুন সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

জানা যায় স্কুল পড়ুয়া ওই ছাত্রী এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল তখন ফখরুল তাকে তার ফাঁকা বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় হাত ধরে টানাটানি করে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্হলে উপস্হিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন চন্দ্র দাশ।
এ বিষয়ে উপজেলা ইউএনও বলেন; স্কুল পড়ুয়া কিশোরীকে এসাইনমেন্ট জমা দিতে স্কুল যাওয়ার সময় আসামির নিজ বাড়ির সামনে ইভটিজিং করার দায়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews