1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভোমরায় অধিগ্রহণকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ

  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২২৩ Time View

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।

ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। প্রতিদিন ৩শ’ থেকে ৫শ’ ট্রাকে এই চাঁদা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৭) এর সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক রমজান আলী জানান, বার বার নিষেধ করা শর্তেও তারা কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই জোরপূর্বক সেখানে ট্রাক প্রতি ৫০ টাকা করে প্রতিদিন সর্বনিম্ন ১৫ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও দেয়া হয়েছে। তারা আরো জানান, ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে নীরবে এই চাঁদাবাজি করছেন স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৬) এর সভাপতি কামরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, কবির হোসেন ও পলাশ প্রমুখ।

কয়েকজন বাংলাদেশী ট্রাক ড্রাইভার জানান, চাঁদা না দিলে তারা তাদের উপর ক্ষেপে গিয়ে নানা ধরনের হয়রানী করে থাকেন। তাই বাধ্য হয়ে তাদের চাঁদা দিতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews