1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

দলীয় নেতাকর্মীদের নাম জড়িয়ে কুরুচীপূর্ণ মন্তব্যে বিশ্বনাথ উপজেলা আ’লীগের নিন্দা-প্রতিবাদ

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৭৩ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের নাম জড়িয়ে আশালীন ও কুরুচীপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার ২৩ মে বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ ওই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অনাকাঙ্খিত হত্যাকান্ডকে জড়িয়ে ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র নামে সরকার বিরোধী জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী একটি কুচক্রিমহল ‘উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের’ নেতাকর্মীদের বিরুদ্ধে নানান প্রকারের মিথ্যা, বানোয়াট ও অশালীন কুরুচীপূর্ন বক্তব্য প্রদান করে আসছে, যা আমাদের দৃষ্টিগোছর হয়েছে।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বিশ্বনাথে আ’লীগ পরিবারের কোন নেতাকর্মী চৈতননগরে সংগঠিত অনাকাঙ্খিত হত্যাকান্ড ও চাউলধনী হাওর লীজ সংক্রান্ত ব্যাপারে কোন প্রকারেই জড়িত নহে এবং এর সাথে আমাদের কোন সম্পর্ক নাই। চৈতননগর গ্রামে সংগঠিত হত্যাকান্ডের ঘটনায় আমরা আ’লীগ পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সুষ্ট তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই এবং চাউলধনী হাওরের লীজ গ্রহিতা যাতে সরকারের রাজস্ব ফাঁকি দিতে না পারে ও সেখানে যাতে কোন প্রকার দূর্নীতি না হয় সেদিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রইলো।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বিশ্বনাথ উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং আ’লীগ ঘোষিত দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলার আন্দোলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় সকল কর্মসূচী যথাযথভাবে পালন করে আসছে। এজন্য একটি কুচক্রিমহল ঈর্শান্বিত হয়ে আ’লীগের ভাবমূর্তি নষ্ট করতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচীপূর্ণ বক্তব্য প্রদান করে। এতে করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যাহা যেকোন সময় এদের বিরুদ্ধে ফুঁসে ওঠে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। এজন্য আ’লীগ নেতৃবৃন্দ ওই কুচক্রি মহলকে সাবধান করে বলেন, ভবিষ্যতে সরকার ও আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচীপূর্ণ অপপ্রচার করলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনসাধারণ উত্তেজিত হয়ে যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটালে উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এর দায়ভার গ্রহণ করবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews