1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খলিলুর রহমান

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩১৮ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধার জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার সকাল ১১টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ ভার্চুয়ালি শুনানি শেষে ২০ হাজার টাকা বণ্ডে জামিন প্রদান করেন। খলিলের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মেয়র আবদুল ওয়াহেদ খান ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুকে নিয়ে সাংবাদিক খলিলুর রহমান মৃধা গত ১০ মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দেন। এ ঘটনায় ওই দিন রাতে নলছিটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু। পুলিশ রাতেই শহরের সবুজবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ঠুনকো একটি ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে সাংবাদিক গ্রেপ্তার করায় তীব্র ক্ষোভ জানিয়েছে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ঝালকাঠির সাংবাদিকরা। অবশেষে আদালত তাঁর জামিন মঞ্জর করেন। সাংবাদিক খলিলুর রহমান মৃধার জামিন মঞ্জুর হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর পরিবার ও সহকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews