1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কাঠালিয়ায় শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে রক্তাক্ত জখম

  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৯২ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় পাওনা টাকা চাওয়ায় আবুল বাশার (৩৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের চারার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল বাশার উপজেলার উত্তর তালগাছিয়া (চারার হাট) গ্রামের মৃত মোঃ সাহেদ আলী হাওলাদারের পুত্র। তিনি ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। আবুল বাশার জানান, চারার হাট বাজারে বসে প্রতিবেশী রশিদের ছেলে ফোরকানের কাছে পূর্বের পাওনা টাকা চাইলে ফোরকান এক-দুই কথায় হটাৎ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার কোমরে থেকে একটি পিস্তল বের করে আমাকে হত্যার হুমকী দেয়। এ সময় কিছু দূরে থাকা আমার বোন জামাইকে আমি ডাক দিলে ফোরকানের আশপাশে ওঁত পেতে থাকা ফোকানের ছেলে শান্ত, ভাই কামাল, ভাতিজা শাওন ও নাঈম সহ ২/৩ জনে চা-পাতি ও রামদা দিয়ে অর্তকিতভাবে আমার মাথায় আঘাত করে ও এলোপাথরি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। আমার ডাক চিৎকারে স্থানীয় বাজারের লোকজন জড়ো হলে ওরা চলে যায়। আহত বাশার আরো জানান, হামলাকারীদের নির্দিষ্ট কোন পেশা নেই। এলাকায় ইয়াবা ও মাদক কেনা-বেচা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews